Enforcement Branches | চিনির মূল্যবৃদ্ধি রোধে দ্রুত কড়া ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা দিল ইবি!
Tuesday, August 25 2026, 5:03 am

Key Highlightsরান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার।
রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। সম্প্রতি চিনি, তেল, রসুনসহ একাধিক পণ্যের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বাজারে কড়া নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরই মঙ্গলবার সকালে কলকাতার কোলে মার্কেট, যদুবাবুর বাজারসহ একাধিক স্থানে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB) প্রায় ১০টি বিশেষ টিম। ব্যবসায়ীরা যাতে চাল, তেল বা চিনি বেআইনিভাবে মজুত না করেন, তা খতিয়ে দেখতেই এই যৌথ পরিদর্শন। কোথাও কোনো অনিয়ম বা কালোবাজারি দেখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, জেলার বাজারে বাজারেও খাদ্য সুরক্ষা ও অসাধু মজুতদারি রুখতে প্রশাসনিক অভিযান চালানো হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী
- মূল্যবৃদ্ধি


