East Bengal-Emami | ইস্টবেঙ্গলের ইনভেস্টর পদ ছাড়ল ইমামি, থাকবে স্পনসর হিসেবে!
Tuesday, August 25 2026, 2:28 pm

Key Highlightsআগামী মরশুম থেকে ইস্টবেঙ্গলের মুখ্য ইনভেস্টর পদে আর থাকছে না ইমামি।
অবশেষে জল্পনায় সিলমোহর। আগামী মরশুম থেকে ইস্টবেঙ্গলের মুখ্য ইনভেস্টর পদে আর থাকছে না ইমামি। ক্লাবের যাবতীয় শেয়ার ও ভোটিং স্বত্ব লাল-হলুদ কর্তৃপক্ষকে ফিরিয়ে দিয়েছে তারা। তবে দল ছেড়ে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে না সংস্থাটি; ইনভেস্টর না হলেও স্পনসর হিসেবে তারা যুক্ত থাকবে এবং জার্সি ও কিটে থাকবে তাদের লোগো। ইমামির কার্যকালেই ইস্টবেঙ্গল সুপার কাপ, কলকাতা লিগ, ডুরান্ড ও আইএসএল জয়ের মতো বড় সাফল্য পেয়েছে। ভারতীয় ফুটবলের অনিশ্চিত ভবিষ্যতের কারণেই বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এতে সাময়িক স্বস্তি মিললেও, ইস্টবেঙ্গলে ফের নতুন মুখ্য ইনভেস্টরের খোঁজ শুরু হল।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- ফুটবল
- ইমামি ইস্টবেঙ্গল


