Elon Musk | ভারতে সস্তায় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার বার্তা ইলন মাস্কের!
Monday, October 12 2026, 3:31 pm

Key Highlightsভারতের টেলিকম নীতি ও রিলায়েন্সের বাজার দখল নিয়ে মন্তব্যের পর এ বার সস্তায় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার বার্তা দিলেন টেসলা কর্তা ইলন মাস্ক।
ভারতের টেলিকম নীতি ও রিলায়েন্সের বাজার দখল নিয়ে মন্তব্যের পর এ বার সস্তায় স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার বার্তা দিলেন টেসলা কর্তা ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতে স্টারলিঙ্ক-এর পরিষেবার দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখতে হবে, না হলে বৃহৎ এই বাজারে গ্রাহক পাওয়া সম্ভব নয়। এর আগে ভারতের টেলিকম নীতি নিয়ে প্রশ্ন তুলে মুকেশ আম্বানিকে নিশানা করেছিলেন মাস্ক। যদিও স্টারলিঙ্ককে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ সরাসরি খারিজ করে কেন্দ্র জানিয়েছে, সমস্ত সংস্থাই অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জিয়ো-র সম্ভাব্য আইপিও-র আবহে মাস্কের এই মন্তব্যে দুই ধনকুবেরের সংস্থার প্রতিযোগিতার আবহ তৈরি হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- ইলন মাস্ক
- ইন্টারনেট
- ইন্টারনেট পরিষেবা


