Elephant Rescue | ভোররাতে সেপটিক ট্যাঙ্কে পড়ে বিপত্তি, সাড়ে ৭ ঘণ্টার অভিযানের পর উদ্ধার হস্তিশাবক

Sunday, October 25 2026, 4:34 pm
Elephant Rescue | ভোররাতে সেপটিক ট্যাঙ্কে পড়ে বিপত্তি, সাড়ে ৭ ঘণ্টার অভিযানের পর উদ্ধার হস্তিশাবক
highlightKey Highlights

১৬ FAD সেনা এলাকার অভ্যন্তরে একটি সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় মা হাতি ও তার ১৫–২০ দিন বয়সি শাবক।


ভোররাতে ১৬ FAD সেনা এলাকার অভ্যন্তরে একটি সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় মা হাতি ও তার ১৫–২০ দিন বয়সি শাবক। সেনা কর্মীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাগডোগরা ফরেস্ট রেঞ্জ ও এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জের বনকর্মীরা। সাড়ে ৭ ঘণ্টার অভিযানের পর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সেনা কর্তৃপক্ষ, বন দফতরের কর্মী এবং পশু চিকিৎসকের সমন্বিত উদ্যোগে ছোট্ট শাবকটিকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। শাবকটিকে ওরাল রিহাইড্রেশন সলিউশন (ORS) খাওয়ানোর পাশাপাশি ক্ষতস্থানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন বনকর্মীরা। মূল জঙ্গল এলাকায় তল্লাশি করে হাতির পালের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় মা এবং শাবকটিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File