Ashwini Vaishnaw | ইলেকট্রনিক্স শিল্পে ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থান, দাবি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের!
Wednesday, October 28 2026, 1:52 pm

Key Highlightsদেশের ইলেকট্রনিক্স উৎপাদন খাতে বর্তমানে প্রায় ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে শুধুমাত্র মোবাইল উৎপাদন শিল্পেই কাজ করছেন ১২ লক্ষ মানুষ।
দেশের ইলেকট্রনিক্স উৎপাদন খাতে বর্তমানে প্রায় ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে শুধুমাত্র মোবাইল উৎপাদন শিল্পেই কাজ করছেন ১২ লক্ষ মানুষ। সোশ্যাল মিডিয়ায় একটি ভুল প্রতিবেদনের তথ্য খারিজ করে এই পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এক্স হ্যান্ডলে দেওয়া ওই পোস্টে মন্ত্রী জানান, পিএলআই (PLI) প্রকল্পে সরকার ১৯ হাজার কোটি টাকা ইনসেনটিভ দিলেও, এর বিপরীতে প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ২৫ হাজার কোটি টাকা এবং জিএসটি বাবদ এসেছে ৩ লক্ষ কোটি টাকা। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সম্পূর্ণ দেশীয় নকশা ও উৎপাদনে আগামী দু’বছরের মধ্যেই ভারতের নিজস্ব শক্তিশালী স্মার্টফোন ব্র্যান্ড বিশ্ববাজারে অ্যাপল বা স্যামসাংয়ের মতো সংস্থাকে টক্কর দেবে।
- Related topics -
- দেশ
- ভারত
- অশ্বিনী বৈষ্ণব
- কর্মসংস্থান


