Electronics Goods | উৎসবের মুখেই ধাক্কা, ১ অক্টোবর থেকে বাড়ছে টিভি-ফ্রিজের দাম!

Monday, September 28 2026, 4:42 pm
Electronics Goods | উৎসবের মুখেই ধাক্কা, ১ অক্টোবর থেকে বাড়ছে টিভি-ফ্রিজের দাম!
highlightKey Highlights

দুর্গাপুজো ও দীপাবলির মুখে টিভি, ফ্রিজ বা এসি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে খারাপ খবর।


দুর্গাপুজো ও দীপাবলির মুখে টিভি, ফ্রিজ বা এসি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। কাঁচামালের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং আকাশছোঁয়া পরিবহন খরচের কারণে আগামী ১ অক্টোবর থেকে ইলেকট্রনিক্স পণ্যের দাম ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে প্রস্তুতকারী সংস্থাগুলি। ব্লু স্টার, গোদরেজ, হায়ার, ডাইকিন ও এলজির মতো প্রধান সংস্থাগুলি ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। আন্তর্জাতিক বাজারে তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত ও প্লাস্টিকের দাম রেকর্ড বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডলারের বিপরীতে টাকার দাম কমায় উৎপাদন খরচ বহুলাংশে বেড়েছে। বিশেষ করে এসির দাম প্রায় ৫-৮% এবং ওয়াশিং মেশিন ও স্মার্ট টিভির দাম ৩-৪% পর্যন্ত বাড়তে পারে। উৎসবের মরশুমে এই দরবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মাথায় হাত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File