Election Commission | "কালিয়াচকের মতো ঘটনা ঘটলেই ৩১১ ধারা প্রয়োগ হবে" - হুঁশিয়ারি কমিশনের

Thursday, April 2 2026, 3:12 pm
Election Commission | "কালিয়াচকের মতো ঘটনা ঘটলেই ৩১১ ধারা প্রয়োগ হবে" - হুঁশিয়ারি কমিশনের
highlightKey Highlights

কমিশন মনে করছে,কালিয়াচকে বিক্ষোভ বড় আকার ধারণ করলেও দীর্ঘদিনের অভ্যাসেই নিষ্ক্রিয় হয়েছিল পুলিশ৷


এসআইআর তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই অগ্নিগর্ভ হয়েছে মালদহের কালিয়াচক। বুধবার মালদহের কালিয়াচকে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় নির্বাচন কমিশনকেই দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কমিশনের হুঁশিয়ারি, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে ৩১১ ধারা প্রয়োগ করে সরাসরি চাকরি থেকে বরখাস্ত, কম্পালসরি ওয়েটিংয়ের মতো শাস্তি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File