SIR | ভোটার তালিকায় নাম তুলতে বিশেষ অভিযান কমিশনের, বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা!

Friday, October 2 2026, 9:09 am
SIR | ভোটার তালিকায় নাম তুলতে বিশেষ অভিযান কমিশনের, বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা!
highlightKey Highlights

ভোটার তালিকা সংশোধন ও নাম নথিভুক্তকরণে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন।


ভোটার তালিকা সংশোধন ও নাম নথিভুক্তকরণে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল জাতীয় নির্বাচন কমিশন। যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) সম্পন্ন হয়েছে, সেখানে আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে এক মাসের বিশেষ অভিযান। নির্দেশিকা অনুযায়ী, বুথ লেভেল অফিসাররা (BLO) বর্তমান ভোটার তালিকার সঙ্গে আগের তালিকার তুলনা করে বাদ পড়া ভোটারদের চিহ্নিত করবেন। এরপর তাঁরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে যোগ্য ব্যক্তিদের 'ফর্ম-৬' পূরণের মাধ্যমে তালিকায় নাম তোলার ব্যবস্থা করবেন। প্রতি বিএলও-কে সপ্তাহে অন্তত ২০-২৫টি বাড়িতে যাওয়ার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। পাশাপাশি, এই সংশোধিত তালিকা ইআরও (ERO) ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলির হাতে তুলে দেওয়া হবে। গৃহহীন ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের নাম তোলার জন্য আয়োজন করা হতে পারে বিশেষ ক্যাম্পের।   




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File