ECI | 'বাদ যাবে না কোনও যোগ্য ভোটারের নাম', দেশজুড়ে সক্রিয় প্রচার ও বিশেষ শিবিরের আয়োজন শুরু করল নির্বাচন কমিশন!

Key Highlightsভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না যায়, তা নিশ্চিত করতে এবার দেশজুড়ে সক্রিয় প্রচার ও বিশেষ শিবিরের আয়োজন শুরু করল নির্বাচন কমিশন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না যায়, তা নিশ্চিত করতে এবার দেশজুড়ে সক্রিয় প্রচার ও বিশেষ শিবিরের আয়োজন শুরু করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা ও বার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সিকিম, দিল্লি সহ একাধিক রাজ্যের সিইও দফতর থেকে জানানো হয়েছে যে, জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) মাধ্যমে বুথস্তরে বিশেষ শিবির করা হচ্ছে। সাধারণ মানুষের ভোটার সংক্রান্ত যে কোনও অভিযোগ বা সংশোধনের প্রয়োজনে বুথ লেভেল অফিসার (BLO) কিংবা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, অযোগ্য নাম বাদ দেওয়াই এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার মূল লক্ষ্য, তবে প্রতিটি যোগ্য ভোটারের অধিকার সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নির্বাচন কমিশন


