Election Commission | রাজ্যের দুই সচিবকে বদলি কমিশনের! ভিনরাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন তারা, অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী

Wednesday, March 18 2026, 5:03 pm
Election Commission | রাজ্যের দুই সচিবকে বদলি কমিশনের! ভিনরাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন তারা, অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
highlightKey Highlights

রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন শীর্ষ আধিকারিকদের বদল, তা নিয়ে প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।


বঙ্গে ভোটের মুখে বড়ো সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে। ভোট পর্যবেক্ষক হিসেবে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে রাজ্যের দুই সচিব প্রিয়ঙ্কা শিঙ্গলা এবং পি মোহনগান্ধীকে। প্রিয়াঙ্কা অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ সচিব হিসাবে দায়িত্বে ছিলেন। পি মোহনগান্ধী ছিলেন শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ বিভাগের সচিব পদে। ইতিমধ্যেই পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে কমিশনকে চিঠি দিয়েছেন তাঁরা। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই শীর্ষ আধিকারিকদের বদলির ঘটনার ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File