WB Assembly Election | অতিরিক্ত তালিকায় ঠাঁই পেলেন ১৪৬৮ জন, দ্বিতীয় দফার ভোটের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের!
Tuesday, April 28 2026, 7:47 am

Key Highlightsআগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোট, তার আগেই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত তালিকা প্রকাশ করল বির্বাচন কমিশন।
আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার ভোট, তার আগেই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া অতিরিক্ত তালিকা প্রকাশ করল বির্বাচন কমিশন। এই তালিকায় নাম থাকা ভোটাররা বুধবার ভোট দিতে পারবেন। প্রথম দফায় ভোটের আগে ‘অ্যাজুডিকেশনে’ বাদ পড়া মাত্র ১৩৯ জনের নাম উঠেছিল সাপ্লিমেন্টারি লিস্টে। কিন্তু দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালের শুনানির পরে অতিরিক্ত তালিকায় ঠাঁই পেলেন ১৪৬৮ জন। কিন্তু শুনানির পরে বাদ গিয়েছে ছয় জনের নাম। যে সব ভোট কেন্দ্রের ভোটাররা নতুন প্রকাশিত অতিরিক্ত তালিকায় ঠাঁই পেলেন, তাঁদের নাম দেখা যাচ্ছে ceowestbengal.wb.gov.in-এর ওয়েবসাইটে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন


