Election Commission | বাইকের পর এবার গাড়ি নিয়েও একাধিক নির্দেশিকা নির্বাচন কমিশনের!
Thursday, April 23 2026, 7:04 am

Key Highlightsভোটের আবহে বাইকের জন্য আগেই এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। এবার গাড়ি নিয়েও নির্দেশিকা দিল নির্বাচন কমিশন।
ভোটের আবহে বাইকের জন্য আগেই এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। এবার গাড়ি নিয়েও নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। শুধুমাত্র ভোটের দিন নয়, তার আগের দিন থেকেই গাড়ি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হল। নির্দেশিকায় বলা হয়েছে, গাড়ি নির্দিষ্ট অথরিটিতেত রেজিস্টার করা থাকতে হবে। থাকতে হবে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের দেওয়া পারমিট, সেটা গাড়ির সামনে ডিসপ্লে করে রাখতে হবে। যেসব ক্ষেত্রে ছাড় থাকবে- ব্যক্তিগত ব্যবহারের গাড়ি, অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যবহারের গাড়ি, জরুরি কাজের জন্য ব্যবহৃত গাড়ি, পাবলিক ট্রান্সপোর্ট।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- যানবাহন


