Election Commission | আডবানী-জয়শঙ্করকে এসআইআর নোটিস, সাফাই দিল নির্বাচন কমিশন!
Monday, September 21 2026, 7:26 am

Key Highlightsবর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং কংগ্রেস নেতা কপিল সিব্বল-সহ একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বকে এসআইআর (SIR) নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন।
বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নির্বাচন কমিশনার এস এস সান্ধু এবং কংগ্রেস নেতা কপিল সিব্বল-সহ একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বকে এসআইআর (SIR) নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের নামও রয়েছে। এরপরই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হতেই রবিবার সন্ধ্যায় স্পষ্টীকরণ দেয় কমিশন। জানানো হয়েছে, নির্বাচনী নথিতে নামের বানানে গরমিল বা পূর্ববর্তী তথ্যের সঙ্গে ম্যাপ না হওয়ায় এই নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাঠানো মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়। রেখা গুপ্তা ও জয়শঙ্করের বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা পড়লেই তথ্যের সত্যতা নিশ্চিত করা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- এসআইআর
- এস জয়শঙ্কর
- অরবিন্দ কেজরিওয়াল
- জগদীপ ধানকার
- নির্বাচন কমিশন


