Election Commission | ভোট ঘোষণা কবে? কবে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? জানিয়ে দিলো কমিশন!

Monday, March 9 2026, 4:39 pm
Election Commission | ভোট ঘোষণা কবে? কবে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? জানিয়ে দিলো কমিশন!
highlightKey Highlights

সোমবার তৃণমূল, বিজেপি, সিপএম সহ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভোটের তারিখ সংক্রান্ত বড় ঘোষণা করলো কমিশনের ফুল বেঞ্চ৷


গতকাল রাতেই কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ সোমবার তৃণমূল, বিজেপি, সিপএম সহ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভোটের তারিখ সংক্রান্ত বড় ঘোষণা করলো কমিশনের ফুল বেঞ্চ৷ কমিশনের তরফে জানানো হয়, ”আজকের বৈঠকে আমরা সন্তুষ্ট। পশ্চিমবঙ্গ প্রস্তুত ভোটের জন্য।” সূত্রে খবর, ১৫ মার্চ বা তার পর ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কমিশন। সেই সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে কমিশন জানায়,”এত তাড়াহুড়ো কেন করছেন? আমরা আশা করছি সময়ের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা বের হয়ে যাবে। কাজ তো হচ্ছেই।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File