By-Election | রাজ্যে ফের ভোট, তিনটি শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের !

Monday, July 6 2026, 9:58 am
By-Election | রাজ্যে ফের ভোট, তিনটি শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের !
highlightKey Highlights

পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


ফের রাজ্যে ভোটের দামামা। উপনির্বাচনের (BYE-ELECTION) নির্ঘণ্ট ঘোষণা করল দিল্লির নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক-এর পদত্যাগের ফলে যে আসনগুলি শূন্য হয়েছে, সেই তিনটি আসনেই এই উপনির্বাচন হবে ২৪ জুলাই। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই হবে এবং ১৭ জুলাই প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সে দিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File