Delhi High Court | সন্তানের সঙ্গে বাড়ি ভাগে বাধ্য নন প্রবীণ বাবা-মা, বড় পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের!

Monday, November 23 2026, 2:40 am
Delhi High Court | সন্তানের সঙ্গে বাড়ি ভাগে বাধ্য নন প্রবীণ বাবা-মা, বড় পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের!
highlightKey Highlights

ইচ্ছার বিরুদ্ধে সন্তানদের সঙ্গে নিজের বাড়ি ভাগ করে থাকতে প্রবীণ বাবা-মা বাধ্য নন বলে পর্যবেক্ষণ দিয়েছে দিল্লি হাইকোর্ট।


ইচ্ছার বিরুদ্ধে সন্তানদের সঙ্গে নিজের বাড়ি ভাগ করে থাকতে প্রবীণ বাবা-মা বাধ্য নন বলে পর্যবেক্ষণ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি অমিত মহাজন মন্তব্য করেন,“৮৫ বছর বয়সে আবেদনকারী নিজের বাড়িতে শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করার অধিকার রয়েছে।” বলাবাহুল্য, দিল্লিতে নিজের স্ব-অর্জিত সম্পত্তি থেকে বড় ছেলে ও পুত্রবধূকে উচ্ছেদের আর্জি জানিয়ে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের দায়ের করেন এক ৮৫ বছরের বৃদ্ধ। সেই মামলা গৃহীতও হয়। মেন্টেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট, ২০০৭ (Senior Citizens Act)-এর আওতায় উচ্ছেদের আবেদন খারিজ করে জেলা ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল কমিশনারের দেওয়া আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে ছেলে ও পুত্রবধূকে ওই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File