ED | ভোটের মুখে তৎপর ইডি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু-রথীন ঘোষকে তলব তদন্তকারী অফিসারদের

Friday, April 3 2026, 3:43 pm
ED | ভোটের মুখে তৎপর ইডি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু-রথীন ঘোষকে তলব তদন্তকারী অফিসারদের
highlightKey Highlights

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।


সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের মুখে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ৬ এপ্রিল, অর্থাৎ আগামী সোমবার সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দমকলমন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিতকে। আগামী ৮ এপ্রিল খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকেও তলব করা হয়েছে। গত শনিবারই দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। অভিযোগ, বিভিন্ন জায়গায় বেআইনি জমি দখল করে নির্মাণ প্রকল্প করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File