ED | কয়লা পাচার মামলায় পুলিশ মনোরঞ্জন মণ্ডলকে তলব ED-র, সিজিও কমপ্লেক্সে ডাক ব্যবসায়ী প্রবীর দত্তরও
Friday, February 13 2026, 6:38 am

Key Highlightsউল্লেখ্য, গত সোমবারও মনোরঞ্জন মণ্ডলকে তলব করেছিল ED। কিন্তু, সেই দিনে হাজিরা এড়িয়েছিলেন তিনি।
কয়লা পাচার মামলায় বড় অঙ্কের ‘প্রোটেকশন মানি’র লেনদেন প্রসঙ্গে শুক্রবার ফের ডাক পেলেন দুজন। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্যে EDর তলব পেলেন পুলিশ কর্মী মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জনের পাশাপাশি দুর্গাপুর সেপকো টাউনশিপের ব্যবসায়ী প্রবীর দত্তকেও একই মামলায় তলব করেছে ED। প্রবীর দত্তের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল। ২০২৪ সালে আর্থিক নয়ছয়ের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল মনোরঞ্জনকে। কয়লা পাচারের বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


