Nusrat Jahan | রেশন দুর্নীতি মামলায় নুসরত জাহানকে তলব, ভোটের মুখে ডেকে পাঠালো ED!
Monday, April 20 2026, 1:55 pm

Key Highlightsভোটের মুখে অভিনেত্রী নুসরত জাহানকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
ভোটের মুখে অভিনেত্রী নুসরত জাহানকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার প্রাক্কালেই রেশন দুর্নীতি মামলায় ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে নায়িকাকে তলব করেছে ইডি। বাংলাদেশে গম পাঠানো ঘিরে যে দুর্নীতি হয়, সেই সময়ে বসিরহাটের সাংসদ ছিলেন নায়িকা। পাঁচ বছরের জন্য বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। সূত্রের খবর, কলকাতা নয়, বরং দিল্লিতে হাজিরা দেবেন অভিনেত্রী, এমনই আবেদন করা হয়েছে তাঁর তরফে।


