Vijay Mallya | মোট বকেয়ার দ্বিগুণের বেশি টাকা উদ্ধার, বিজয় মালিয়ার সম্পত্তি বেচে প্রায় ১৪১৩১ হাজার কোটি টাকা উদ্ধার করেছে ইডি!
Friday, September 11 2026, 3:08 pm

Key Highlightsপলাতক ঋণখেলাপি বিজয় মালিয়ার সম্পত্তি বিক্রি করে এ পর্যন্ত প্রায় ১৪,১৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে বম্বে হাই কোর্টে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পলাতক ঋণখেলাপি বিজয় মালিয়ার সম্পত্তি বিক্রি করে এ পর্যন্ত প্রায় ১৪,১৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে বম্বে হাই কোর্টে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মালিয়ার বকেয়া ছিল ৬,২০৩ কোটি টাকা, ফলে মূল ঋণের দ্বিগুণেরও বেশি টাকা আদায় সম্ভব হয়েছে। সম্প্রতি ব্রিটেনে বসে মালিয়া দাবি করেছিলেন, বকেয়ার চেয়ে বেশি টাকা আদায় করায় তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা উচিত। তবে ইডি স্পষ্ট জানিয়েছে, সম্পত্তি বিক্রি করে টাকা উদ্ধার হলেও মালিয়ার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের তদন্ত বন্ধ হবে না। ঋণ মেটানো আর অপরাধ সম্পূর্ণ আলাদা বিষয়। বিচারব্যবস্থাকে এড়িয়ে দীর্ঘদিন বিদেশে থাকায় তাঁর বিরুদ্ধে আইনি লড়াই জারি থাকবে।
- Related topics -
- দেশ
- ভারত
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


