WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
ED Raids in Bengal | ভোটমুখী বাংলায় ইডি তল্লাশি, লক্ষাধিক নগদ-সহ উদ্ধার কোটি টাকার সোনার কয়েন!
Thursday, March 19 2026, 3:23 pm

Key Highlightsভুয়ো কল সেন্টার মামলায় রাজ্যের অন্তত ১০টি জায়গায় চলে তল্লাশি অভিযান। আর এই অভিযানে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।
বিধানসভা নির্বাচনের তোড়জোড় চলছে বাংলায়। গত সোমবার সকালে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raids in Bengal)। হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি সহ মোট ১০ টি জায়গায় একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালান। বিজ্ঞপ্তিতে ইডি আধিকারিকরা জানিয়েছেন, অবৈধ কলসেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলাতে দীর্ঘসময় ধরে চলা এই অভিযানে এক কোটি টাকা মূল্যের সোনার কয়েন উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, নগদ ১০ লক্ষ টাকা সহ বাজেয়াপ্ত করা হয়েছে ১৫ লক্ষ টাকা মূল্যের ক্রিপ্টো কারেন্সিও।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- কলকাতা কর্পোরেশন
- হাওড়া
- সোনা
- সোনা উদ্ধার
- ইডি
- ইডি অফিসার
- ইডি স্পেশাল ডিরেক্টর
- অভিযান
- রাজ্য


