Lovely Professional University | আপ সাংসদ অশোক মিত্তলের বিশ্ববিদ্যালয়ে ED-এর হানা!
Wednesday, April 15 2026, 6:19 am

Key Highlightsসাত সকালে লাভলি বিশ্ববিদ্যালয়ের (Lovely Professional University) ক্যাম্পাসে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের।
একদিকে পঞ্জাবে উদযাপন হচ্ছে বৈশাখী উৎসব, অন্যদিকে সাত সকালে লাভলি বিশ্ববিদ্যালয়ের (Lovely Professional University) ক্যাম্পাসে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের। বুধবার সকালে আপ সাংসদ অশোক মিত্তলের মালিকাধীন লাভলি বিশ্ববিদ্যালয়ে হানা দেয় ED আধিকারিকদের একটি দল। সেই সঙ্গে আপ সাংসদের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় ইডি অভিযান চলছে বলে খবর। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভায় রাঘব চাড্ডাকে সরিয়ে আপের ডেপুটি লিডার হয়েছেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- পাঞ্জাব
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


