Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের ঘটনায় এবার তদন্তে ইডি! খিদিরপুর-সহ ১২ জায়গায় অভিযান!
Friday, July 31 2026, 6:06 am

Key Highlightsপ্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের ঘটনায় এবার অভিযানে নামল ইডি।
প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের ঘটনায় এবার অভিযানে নামল ইডি। শুক্রবার সাতসকালে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তকারীরা। মূলত উদ্ধার হওয়া সোনাগুলি কী কারণে মজুত করা হয়েছিল, তোলাবাজি, দুর্নীতির টাকাতেই এই সব সোনা কেনা হয়েছিল কি না সেসব জানতে শুক্রবার সাতসকালে রাজ্যের ১২ টি জায়গায় অভিযান চালায় ইডি। এচাড়াও মূলত সব্যসাচীর আয়ের সঙ্গে এই বিপুল পরিমাণ সোনা ও সম্পত্তির সামঞ্জস্য পাননি তদন্তকারীরা। সেই কারণেই তদন্তে নেমে এই বিপুল সোনার উৎসের হদিশ পেতে চাইছে ইডি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


