ED Raid | ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হাওড়া ও কলকাতা-সহ ১১ জায়গায় ইডির হানা!
Thursday, September 3 2026, 9:16 am

Key Highlights২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক তছরুপের মামলায় রাজ্যজুড়ে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক তছরুপের মামলায় রাজ্যজুড়ে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার কলকাতা ও হাওড়া-সহ অন্তত ১১টি জায়গায় তল্লাশি চালানো হয়। এছাড়া রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড-সহ বেশ কয়েকটি রাজ্যেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য এক সংস্থা ২৯০ কোটি টাকার ঋণ নিয়েছিল। পরবর্তীতে সেই বিপুল অর্থ অন্য একাধিক কোম্পানির অ্যাকাউন্টে সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। এই তছরুপের তদন্তে নেমে অভিযুক্ত সংস্থার ডিরেক্টর ও আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সূত্রেই বালির কেপি কুমার স্ট্রিটের একটি ফ্ল্যাটেও হানা দেন তদন্তকারীরা।
- Related topics -
- শহর কলকাতা
- হাওড়া জেলা
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


