ED-Shantanu Sinha | শান্তিনিকেতনে কোটি টাকার আবাসন! ইডির নজরে শান্তনু-জয় কামদারের বিপুল সম্পত্তি
Friday, May 29 2026, 4:52 pm

Key Highlightsইডির নজরে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রোমোটার জয় এস কামদারের কোটি কোটি টাকা বেনামী সম্পত্তি।
কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রোমোটার জয় এস কামদারের বিপুল সম্পত্তি। শান্তিনিকেতন ও বোলপুর জুড়ে দীর্ঘদিন ধরে সরকারি জমি, আদিবাসী অধ্যুষিত এলাকার জমি এবং কম মূল্যের বেসরকারি জমি হাতিয়ে বিলাসবহুল আবাসন গড়ে তোলার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বোলপুরে প্রায় দু’বিঘারও বেশি জমির উপর নির্মিত ওই প্রকল্পে রয়েছে একাধিক টু-বিএইচকে ও থ্রি-বিএইচকে ফ্ল্যাট। বর্তমানে যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। পুরো সম্পত্তির পরিমান খতিয়ে দেখছে ইডি।
- Related topics -
- রাজ্য
- ইডি
- ইডি অফিসার
- ইডি স্পেশাল ডিরেক্টর
- শান্তিনিকেতন
- গ্রেফতার


