ED Raid Kolkata | মঙ্গলবার শহরে ফের ইডি হানা, তৃণমূলের তহবিল কোথায় কোথায়? চলছে তল্লাশি
Tuesday, July 7 2026, 6:56 am

Key Highlightsমঙ্গলবার সকালে শহরের পাঁচ জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক, রাজারহাট, রাধাবাজারে চলছে তল্লাশি।
আগেই তৃণমূলের তহবিল নিয়ে আর্থিক তছরূপের অভিযোগ দায়ের হয় সাইবার ক্রাইম শাখায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদনও জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এবার সেই অ্যাকাউন্টের লেনদেনেই নজর ইডি-র। মঙ্গলবার সকালে শহরের পাঁচ জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক, রাজারহাট, রাধাবাজারে চলছে তল্লাশি। ইতিমধ্যেই ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে এক সংস্থার ডিরেক্টরের বাড়ি পৌঁছে গিয়েছে ইডি। জানা গিয়েছে, এই সংস্থার বিমানই ব্যবহার করতেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পূর্বতন শাসক দলের অন্যান্য সদস্যরা।
- Related topics -
- শহর কলকাতা
- ইডি স্পেশাল ডিরেক্টর
- ইডি
- ইডি অফিসার
- টিএমসি
- তৃণমূল কংগ্রেস


