ED Raid In Kolkata | আর্থিক প্রতারণা মামলায় শহরে ইডি হানা, ‘সান গ্রুপের’ ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে চলছে তল্লাশি

Sunday, April 19 2026, 5:24 am
ED Raid In Kolkata | আর্থিক প্রতারণা মামলায় শহরে ইডি হানা, ‘সান গ্রুপের’ ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে চলছে তল্লাশি
highlightKey Highlights

শুধু শান্তনু নন, বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান কেন্দ্রীয় এজেন্সির। ‘সান গ্রুপের’ ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার বাড়িতে ইডি হানা।


শহর কলকাতায় ফের ইডি হানা। সাত সকালে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে চলছিল তল্লাশি। এরপরই আর্থিক প্রতারণা মামলায় বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। সকাল ছটা'র সময় ‘সান গ্রুপের’ ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার বাড়ি তল্লাশি শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ওই বাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। কামদারকে দু’বার ইডির তরফ থেকে তলবও করা হয়েছিল। হাজিরা দেননি তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File