ED Raid | সুপারি ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির, নবদ্বীপে মানি লন্ডারিং মামলায় চলছে তল্লাশি
Friday, July 3 2026, 6:31 am

Key Highlightsনদিয়ার নবদ্বীপের মণিপুরে সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়ি ও গোডাউনে পৌঁছে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা।
শুক্রবার নদিয়ার নবদ্বীপের মণিপুরে সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়ি হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এ দিন ভোর প্রায় পাঁচটা নাগাদ অশোক অধিকারীর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। প্রথমে বাড়ি এবং সংলগ্ন গোডাউন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি সূত্রে খবর, মানি লন্ডারিংয়ের একটি মামলার তদন্তে ওই ব্যবসায়ীর সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বাড়ি ও ব্যবসা সংক্রান্ত একাধিক নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।
- Related topics -
- রাজ্য
- ইডি
- ইডি অফিসার
- ইডি স্পেশাল ডিরেক্টর
- সিআইডি
- বীরভূম
- নবদ্বীপ
- ব্যবসায়ী


