Sujit Bose | সুজিত বসুকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন ইডির!

Tuesday, May 12 2026, 10:24 am
Sujit Bose | সুজিত বসুকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন ইডির!
highlightKey Highlights

সুজিত বসুকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূলের নেতা সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। এবার মঙ্গলবার সুজিত বসুকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী প্রাক্তন মন্ত্রীকে ইডি হেফাজতে চেয়ে তিন কারণ দেখিয়েছেন। ইডির আইনজীবীর বক্তব্য, প্রাক্তন মন্ত্রী হিসাবে তদন্তকে প্রভাবিত করতে পারেন সুজিত। ইডির আশঙ্কা, তথ্যপ্রমাণ নষ্টেরও চেষ্টা হতে পারে। সেই কারণেই তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছে ইডি। তবে ইডির আবেদনের বিরোধিতা করেছেন সুজিতের আইনজীবী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File