Santanu Singh | কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি ED-র!
Tuesday, May 5 2026, 3:01 pm

Key Highlightsকলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি।
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল ইডি। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। গত এপ্রিল মাসে সেই সংক্রান্ত মামলার তদন্তেই শান্তনুর ফার্ন রোডের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। ওই অভিযানের পরই একাধিকবার তলব করা হয়েছিল কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে। কিন্তু তিনি তদন্তকারীদের মুখোমুখি হননি। এই পরিস্থিতিতে তদন্তকারীদের অনুমান, শান্তনু দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন। সে কারণে বিমানবন্দর, বন্দর, রাজ্যের সমস্ত রেল স্টেশন এবং বাসস্ট্যান্ডে শান্তনুর ছবি-সহ লুক আউট নোটিস জারি করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- কলকাতা পুলিশ


