TMC | ছিল ৪৪০ কোটি! তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করল ED, নজরে আরও ১৯ টি অ্যাকাউন্ট!

Key Highlightsবেনিয়ম তথা বেআইনি লেনদেনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে।
ফের বিপাকে তৃণমূল। বেনিয়ম তথা বেআইনি লেনদেনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। ওই তিন অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে। কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে এক সংস্থার অফিস ও সংস্থার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগ, ওই সংস্থার অ্যাকাউন্টে তৃণমূলের তহবিল থেকে ১৬০ কোটি টাকা গিয়েছিল। সেই টাকায় কেনা হয়েছিল একটি ছোট বিমান ও একটি হেলিকপ্টার। তদন্তকারীরা জানতে পেরেছেন, পরে সেই বিমান ও হেলিকপ্টারই ভাড়া নিয়ে চড়তেন অভিষেক। উল্লেখ্য, তৃণমূলের দলীয় তহবিলের টাকা রয়েছে মোট ১৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেগুলির মধ্যে ৩টি অ্যাকাউন্টেই ছিল ৪৪০ কোটি টাকা। আপাতত আতসকাচের নীচে রয়েছে সেই সবকটি অ্যাকাউন্টই।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


