Shantanu Sinha Biswas | কালীঘাট থানার ওসির ঘরেই হত ‘বিজনেস ডিল’, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিলো ইডি!
Thursday, July 16 2026, 3:54 pm

Key Highlightsকালীঘাট থানার ওসি থাকাকালীন শান্তনু সিনহা বিশ্বাসের চেম্বারই নাকি হয়ে উঠেছিল বিভিন্ন ‘বিজনেস ডিল’-এর কেন্দ্র।
কালীঘাট থানার ওসি থাকাকালীন শান্তনু সিনহা বিশ্বাসের চেম্বারই নাকি হয়ে উঠেছিল বিভিন্ন ‘বিজনেস ডিল’-এর কেন্দ্র। এমনকি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুলিশ প্রশাসনের মধ্যেও অসামান্য ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন বলেও অভিযোগ। জমি দখল ও সোনা পাপ্পু মামলায় গ্রেপ্তার হওয়া কলকাতা পুলিশের প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে আদালতে জমা দেওয়া ইডির চার্জশিট অনুযায়ী, শান্তনু সিনহা বিশ্বাস যখন হেয়ার স্ট্রিট থানার ওসি ছিলেন, তখন তিনি মূলত পুলিশের নিয়মিত প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ ছিলেন। কিন্তু কালীঘাট থানার দায়িত্ব নেওয়ার পর তাঁর আচরণ ও কার্যকলাপে আমূল পরিবর্তন আসে বলে দাবি তদন্তকারীদের। কার্যত কালীঘাট থানায় শান্তনুর চেম্বার হয়ে ওঠে বহিরাগত ব্যবসায়ীদের নিয়মিত বৈঠকের জায়গা। অভিযোগ, থানার অধস্তন পুলিশকর্মীদেরও সেই ঘরে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা ছিল।
- Related topics -
- শহর কলকাতা
- কালীঘাট
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


