ED Chartsheet | কোন পদের জন্য কত ‘রেট’? চার্ট প্রকাশ্যে এনে পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে চার্জশিট ইডির!
Monday, August 24 2026, 5:19 pm

Key HighlightsSSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নির্দিষ্ট 'রেট চার্ট' তৈরি করে ও OMR শিট জাল করে চাকরি বিক্রি করা হয়েছে। ইডির দাবি অনুযায়ী, গ্রুপ সি পদের জন্য ১৫-১৬ লক্ষ এবং গ্রুপ ডি পদের জন্য ১০-১২ লক্ষ টাকা নেওয়া হতো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং দুই মিডলম্যান কুন্তল ঘোষ ও প্রসন্ন রায়ের বিরুদ্ধে এই চার্জশিট জমা পড়েছে। বর্তমানে জামিনে থাকা পার্থ ও অর্পিতা এই নতুন চার্জশিটের ফলে আবারও আইনি বিপাকে পড়লেন।


