ECI | জ্ঞানেশ কুমার বিতর্কের মাঝেই ২ নির্বাচন কমিশনারের চিঠি নিয়ে বিবৃতি ECI-এর!

Saturday, September 26 2026, 1:59 pm
ECI | জ্ঞানেশ কুমার বিতর্কের মাঝেই ২ নির্বাচন কমিশনারের চিঠি নিয়ে বিবৃতি ECI-এর!
highlightKey Highlights

ANI সূত্রের খবর, শনিবার SIR এবং ভোটার তালিকা নিয়ে মিটিং করেছেন তাঁরা। সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে প্রবল বিতর্কের মাঝে SIR নিয়ে একটি মিটিংয়ের ছবি প্রকাশ করল নির্বাচন কমিশন। ছবিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বাকি দুই নির্বাচন কমিশনারকেও দেখা যাচ্ছে। ECI-এর তরফে চিঠি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ক্যাবিনেট সেক্রেটারিকে পাঠানো চিঠিটিতে ECI-তে deputation-এ থাকা এক আধিকারিকের কাজের ধরন ও দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশ ছিল। চিঠিটি কমিশনের কোনও নীতি-সংক্রান্ত বিষয় বা IT Division-এর সঙ্গে সম্পর্কিত ছিল না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, বিহার ও পশ্চিমবঙ্গ-সহ ৩০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File