Supreme Court | ‘জ্ঞানেশ কুমারের একার সিদ্ধান্ত নয়’, সুপ্রিম কোর্টে যৌথ সিদ্ধান্তের কথা জানাল কমিশন!
Monday, October 26 2026, 4:27 pm

Key Highlightsএসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত একা নেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিন কমিশনারের একমত হওয়ার ভিত্তিতেই তা নেওয়া হয়েছে।
এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত একা নেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিন কমিশনারের একমত হওয়ার ভিত্তিতেই তা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের রিপোর্টে তিন কমিশনারের মধ্যে মতপার্থক্য ও ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠানোর তথ্য সামনে আসার পর বিরোধীরা সরব হন। সেই সংক্রান্ত মামলায় কমিশন জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের তিনটি সিদ্ধান্তই যৌথভাবে গৃহীত হয়েছে। অভ্যন্তরীণ আলোচনার সময় কার কী পর্যবেক্ষণ ছিল, তার সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। নিয়ম মেনে কমিশনের কার্যপদ্ধতি পরিচালিত হয় বলেও স্পষ্ট করেছে কমিশন।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- নির্বাচন কমিশন


