Ebola Virus | উগান্ডা থেকে বেঙ্গালুরুতে ইবোলা আক্রান্ত? আইসোলেশনে তরুণী, সতর্কতা জারি কেন্দ্রের

Wednesday, May 27 2026, 6:18 am
Ebola Virus | উগান্ডা থেকে বেঙ্গালুরুতে ইবোলা আক্রান্ত? আইসোলেশনে তরুণী, সতর্কতা জারি কেন্দ্রের
highlightKey Highlights

উগান্ডা থেকে সম্প্রতি বেঙ্গালুরুতে ফেরা এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।


আফ্রিকার একাধিক দেশে ইবোলার সংক্রমণ ঘিরে বাড়ছে উদ্বেগ। উগান্ডা থেকে সম্প্রতি বেঙ্গালুরুতে ফেরা এক তরুণীকে আইসোলেশনে রাখা হলো। ২৮ বছরের ওই তরুণী উগান্ডা থেকে আমদাবাদ হয়ে ভারতে ফিরেছিলেন। শরীরে হালকা ব্যথার উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার তাঁকে বেঙ্গালুরুর সরকারি এপিডেমিক ডিজ়িজ়েস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র জানিয়েছে, ‘নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনও হাতে আসেনি।’ সতর্কতামূলক ব্যবস্থা নিলো কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File