Ebola | ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে সতর্কবার্তা WHO-র, কড়া নজরদারি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা ভারতের!
Wednesday, May 20 2026, 4:11 pm

Key Highlightsআপাতত ভারতে মারণ এই ভাইরাসের হানার ঘটনা না ঘটলেও আগাম প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র।
মধ্য আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ক্রমশ বাড়তে থাকা মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এখনও পর্যন্ত মধ্য আফ্রিকায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১২০ জনের বেশি। আক্রান্ত কয়েকশো মানুষ। আপাতত ভারতে মারণ এই ভাইরাসের হানার ঘটনা না ঘটলেও আগাম প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র। কড়া নজরদারি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণ করা হবে। তার জন্য ল্যাবোরেটরিগুলিকে প্রস্তুত করা হচ্ছে। বিমানবন্দরগুলিতে নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। সমুদ্র বন্দরগুলিতেও সতর্কতা জারি করা হচ্ছে।


