EBFC vs KBFC | কেরালার বিরুদ্ধে লজ্জার ড্র ইস্টবেঙ্গলের, ১:১ পয়েন্টে লিগ টেবিলে তৃতীয় স্থানে লাল হলুদ

Saturday, March 14 2026, 3:16 pm
EBFC vs KBFC | কেরালার বিরুদ্ধে লজ্জার ড্র ইস্টবেঙ্গলের, ১:১ পয়েন্টে লিগ টেবিলে তৃতীয় স্থানে লাল হলুদ
highlightKey Highlights

শেষ পর্যন্ত কেরালার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র ব্রুজোর ইস্টবেঙ্গলের। একেবারেই মন ভরল না বিপিন সিং, ইউসুফ এজেজারিদের খেলায়।


আইসিএলের শুরুটা চমৎকার হলেও ম্যাচ ভাগ্য ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গলের। আজ প্রত্যাবর্তনের ম্যাচে কেরালার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র করলো অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল। ম্যাচের ৯ মিনিটের মাথায় পেনাল্টিতে ইউসেফের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় মশাল বাহিনী। বিরতি অবধি ১:০ এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। খেলার ৯০+২ মিনিটে গোল করে সমতায় ফিরলো কেরালা। ম্যাচ শেষ হল ১:১ গোলে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল লাল হলুদ। অন্যদিকে, চলতি আইএসএল মরশুমে প্রথম পয়েন্ট পেল কেরালা ব্লাস্টার্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File