EBFC vs CFC | শেষ মুহূর্তে জোড়া গোল! দুর্দান্ত কামব্যাকে চেন্নাইয়িন এফসিকে ওড়ালো ইস্টবেঙ্গল
Saturday, April 11 2026, 3:18 pm

Key Highlightsছন্নছাড়া ফুটবল খেলেও অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩:১ গোলে জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।
এদিন অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। খেলতে নেমে মাঠের শুরুতেই এডমুন্ডের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৭ মিনিটে সমতা ফেরায় চেন্নাইয়িন এফসি। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত স্কোর ছিল ১:১। ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করেন লাল হলুদ শিবিরের বিপিন সিং ও নন্দকুমার। অরক্ষিত অবস্থায় বল পেয়ে নিখুঁত হেড দেন বিপিন সিং। ৬ মিনিট অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাকে তৃতীয় গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট তুলে পয়েন্ট তালিকায় মোহনবাগানকে টপকে গেল ইস্টবেঙ্গল।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- মোহনবাগান
- ফুটবলার
- ফুটবোলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- ফুটবল লেজেন্ড
- চেন্নাই
- আইএসএল


