Special Train | উৎসবের মরসুমে যাত্রী ভোগান্তি কমাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের!
Sunday, September 13 2026, 10:47 am

Key Highlightsদুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোয় ভ্রমণপিপাসু ও দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোয় ভ্রমণপিপাসু ও দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ভিড় সামাল দিতে ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই ট্রেনগুলি চলবে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা টাউন থেকে রক্সৌল, পটনা, সীতামারি, গোরক্ষপুর, মধুবনী এবং দিঘার মতো বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলি চালানো হবে। শিয়ালদহ-গোরক্ষপুর রুটে ১৪টি এবং অন্যান্য বেশ কয়েকটি রুটে ৭ জোড়া করে বিশেষ ট্রেন চলবে। বেশিরভাগ ট্রেন বর্ধমান ও বীরভূমের বিভিন্ন স্টেশনে দাঁড়াবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই শুরু হবে অগ্রিম টিকিট বুকিং প্রক্রিয়া।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন


