Eastern Railway | উৎসবের মরশুমের ভ্রমণ আরও সহজ, একাধিক পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের!
Saturday, September 12 2026, 3:07 pm

Key Highlightsদুর্গাপুজো থেকে দিওয়ালি ও ছটপুজোর ছুটিতে ভ্রমণপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল পূর্ব রেল।
দুর্গাপুজো থেকে দিওয়ালি ও ছটপুজোর ছুটিতে ভ্রমণপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল পূর্ব রেল। ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বেশ কিছু রুটে একাধিক বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। হাওড়া ও শিয়ালদহ থেকে বিহার, উত্তরপ্রদেশ ও দিঘাগামী সাতটি প্রধান রুটে চলবে এই ট্রেনগুলি। শিয়ালদহ-গোরক্ষপুর রুটে ১৪টি এবং হাওড়া-রক্সৌল, শিয়ালদহ-পাটনা, শিয়ালদহ-সীতামারি ও কলকাতা-মধুবনী রুটে ৭ জোড়া করে ট্রেন মিলবে। এছাড়া মালদহ টাউন থেকে দিঘা এবং আসানসোল থেকেও পাটনা ও গোরক্ষপুরের ট্রেন পাবেন যাত্রীরা। বর্ধমান ও বীরভূমের ভ্রমণার্থীরাও এর সুবিধা পাবেন। তবে টিকিট বুকিং শুরুর দিনক্ষণ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে পূর্ব রেল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব


