East Bengal vs SC Delhi | বৃষ্টিস্নাত যুবভারতীতে ২:২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল! ঘরের মাঠে দিল্লির কাছে আটকালো লাল-হলুদ

Friday, November 20 2026, 2:43 pm
East Bengal vs SC Delhi | বৃষ্টিস্নাত যুবভারতীতে ২:২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল! ঘরের মাঠে দিল্লির কাছে আটকালো লাল-হলুদ
highlightKey Highlights

শনিবারের বৃষ্টিস্নাত যুবভারতীতে ভূরি ভূরি গোল নষ্টের খেসারত দিয়ে ড্র করে মাত্র ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে।


শনিবার এসসি দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করলো ইস্টবেঙ্গল। শনিবারের বৃষ্টিস্নাত যুবভারতীতে ভূরি ভূরি গোল নষ্ট করে মাত্র ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে। এদিন ম্যাচের শুরুতে দিল্লি পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গেলেও, এডমুন্ডের দুর্দান্ত গোলের মাধ্যমে ইস্টবেঙ্গল সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে দিল্লি আবার এগিয়ে যায় আশুতোষ মেহতার গোলে, লোবার গোলের মাধ্যমে ইস্টবেঙ্গল ম্যাচে ফেরে। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের ২ মিনিটে রামিরেজ অসাধারণ কর্নার নিলেও তা ফলপ্রসূ ছিল না। শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো ইস্টবেঙ্গলকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File