East Bengal vs Mohun Bagan | ৮ বছর পর বারাসাতে ডার্বি, স্টেডিয়াম চত্বরে মোতায়েন ১১০০ পুলিশ কর্মী!

Sunday, September 6 2026, 1:40 pm
East Bengal vs Mohun Bagan | ৮ বছর পর বারাসাতে ডার্বি, স্টেডিয়াম চত্বরে মোতায়েন ১১০০ পুলিশ কর্মী!
highlightKey Highlights

১৬ বছর পর এই মাঠে ফ্লাডলাইটে হবে ম্যাচ। নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখতে চাইছে না বারাসত জেলা পুলিশ।


৮ বছর পর বারাসাত স্টেডিয়ামে চালু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিদ্যাসাগর স্টেডিয়ামে কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্ধী ইস্টবেঙ্গল-মোহনবাগান। বড়ো ম্যাচের আগে নিরাপত্তা তুঙ্গে বারাসাতে। সূত্রের খবর, সোমবার ডার্বির নিরাপত্তায় মোতায়েন থাকবেন ৬ জন এডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে প্রায় ১১০০ পুলিশ কর্মী। বিকেল ৫টায় ম্যাচ শুরু। দুপুর ৩টে থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। দর্শকদের জন্য থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। দুই দলের সমর্থকদের জন্যে আলাদা প্রবেশপথ এবং পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে সমর্থকদের টিকিট পরীক্ষা তারপর ব্যাগ এবং সঙ্গে থাকা সামগ্রীর তল্লাশির পর কোড যাচাই করে মিলবে স্টেডিয়ামে ঢোকার অনুমতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File