East Bengal vs Mohun Bagan | মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, ফ্রি-তে দেখুন কলকাতা ডার্বি!

Sunday, November 29 2026, 2:08 pm
East Bengal vs Mohun Bagan | মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, ফ্রি-তে দেখুন কলকাতা ডার্বি!
highlightKey Highlights

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মেগা ম্যাচ। মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল।


শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মেগা ম্যাচ। আজ, রবিবার কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। SonyLiv অ্যাপেও খেলা দেখতে পাবেন দর্শকেরা। তবে এবার ফ্রি-তেও দেখতে পারবেন কলকাতা ডার্বি। ISL-এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং। গত মরশুমে ISL জিতলেও মোহনবাগানকে হারাতে পারেনি লাল হলুদ। প্লেয়ার সমস্যায় দুই দলই। ইস্টবেঙ্গলের হয়ে নেই ক্রিস্টোফার ইকনোমিডিস, এডমুন্ড লালরিনডিকা এবং আনোয়ার আলি। অন্য দিকে মোহনবাগান পাবে না দুই অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ ও মিগুয়েল ফিগুয়েরাকে। আজ দুই দলের বিদেশিদের মধ্যে নজরে থাকবেন দ্রাজ়িচ, লোবা, রশিদ, আলবার্তোরা। ডার্বি নিয়ে উন্মাদনার পারদ বজায় থাকবে দর্শকদের মধ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File