East Bengal vs Mohun Bagan | ১০-০! যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, ইস্টবেঙ্গলের ভাগ্যে শিঁকে ছিড়লো না

Sunday, November 29 2026, 4:24 pm
East Bengal vs Mohun Bagan | ১০-০! যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, ইস্টবেঙ্গলের ভাগ্যে শিঁকে ছিড়লো না
highlightKey Highlights

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছিল মোহনবাগান। প্রথম থেকেই আক্রমণ করছিলেন মণবীর-ম্যাকলারেনরা।


রবিবাসরীয় ডার্বিতে ১-০ গোলে জয় মোহনবাগানের। অক্ষুণ্ন আইএসএলের ডার্বি জয়ের রেকর্ড। নিজের স্বভাবচিত 'পোচার'-র ভঙ্গিমায় ম্যাচের একমাত্র গোলটি করলেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। এদিন ম্যাচের শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্ধীর মধ্যে শুরু হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। দুরন্ত লড়াই করল ইস্টবেঙ্গল। তবে আলবার্তো রদ্রিগেজের কাছে বারবার থামতে হলো লাল হলুদের সেনাকে। প্রথমার্ধে ৮ মিনিটের পর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গল। যদিও গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচের ৬৭ মিনিটে ম্যাকলারেনের গোলে মোহনবাগানের জয়ের ডবল হ্যাটট্রিক করলো। ১২ ডার্বির মধ্যে ১০টিতে জয় পেলো মোহনবাগান। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট ঝুলিতে পুরলো সবুজ মেরুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File