East Bengal vs Mohun Bagan | কলকাতা ডার্বির বদলে গেল ভেন্যু, কল্যাণীতেই হবে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ!
Sunday, September 13 2026, 12:56 pm

Key Highlightsকলকাতা লিগের সুপার সিক্সের হাইভোল্টেজ ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচের ভেন্যু নিয়ে জল্পনার অবসান ঘটল।
কলকাতা লিগের সুপার সিক্সের হাইভোল্টেজ ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচের ভেন্যু নিয়ে জল্পনার অবসান ঘটল। সোমবার ১৪ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা থাকলেও গণেশ পুজোর জন্য পুলিশি অনুমতি মেলেনি। অবশেষে রবিবার আইএফএ (IFA) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, বারাসতের পরিবর্তে কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত হবে এই 'মিনি ডার্বি'। তবে দিন ও সময় অপরিবর্তিত থাকছে। সোমবার দুপুর ৩টে থেকেই শুরু হবে লাল-হলুদ ও সাদা-কালো ব্রিগেডের এই দ্বৈরথ। উল্লেখ্য, প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র করে কিছুটা চাপে রয়েছে ইস্টবেঙ্গল। খেতাবের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-হলুদের। অন্যদিকে প্রথম ম্যাচে ভবানীপুরকে হারিয়ে আত্মবিশ্বাসী মহামেডান।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান
- কলকাতা ডার্বি


