East Bengal-Al Arabi | এক্সট্রা টাইমে লাল-হলুদ ব্রিগেডের দাপট! যুবভারতীতে আল আরবিকে উড়িয়ে ACL 2-এর মূলপর্বে ইস্টবেঙ্গল

Wednesday, August 12 2026, 5:44 pm
East Bengal-Al Arabi | এক্সট্রা টাইমে লাল-হলুদ ব্রিগেডের দাপট! যুবভারতীতে আল আরবিকে উড়িয়ে ACL 2-এর মূলপর্বে ইস্টবেঙ্গল
highlightKey Highlights

৯০ মিনিটের মাথায় জয় গুপ্তার হেড। এক্সট্রা টাইমে গড়াল ম্যাচ। বাকিটা যেন স্বপ্নের মতো।


এদিন ঘরের মাঠে ম্যাজিক ইস্টবেঙ্গলের। যুবভারতীতে খেলতে নেমে কুয়েতের দল আল-আরবিকে ৪:১ পয়েন্টে উড়িয়ে AFC Champions League 2-এর মূলপর্বে পৌঁছে গেল লাল হলুদ। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ছিল ১:১। বাড়তি সময়ে ১:১ থেকে ২:১ করলেন রশিদ। ১১৭ মিনিটে দুরন্ত কাউন্টারে উঠে শট নেন ক্রিস। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন রোহিত দানু। ৪:১ গোলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। লক্ষ্য ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে পৌঁছনো, সেই লক্ষ্যে সফল হল আন্তোনিও লোপেজ হাবাসের দল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File