East Bengal FC | কোল ইন্ডিয়াকে ৭ গোল! কলকাতা লিগে সেকেন্ড বয় হয়েই থাকতে হলো ইস্টবেঙ্গলকে
Saturday, September 19 2026, 3:13 pm

Key Highlightsম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় গোল থেকে শুরু করে ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে গোল। সব মিলিয়ে লাল হলুদ ৭-০ গোলে জিতল।
কলকাতা ফুটবল লিগে রোমাঞ্চকর শনিবার। ৭ ম্যাচে জিতেও কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপ পেলো না ইস্টবেঙ্গলের ছেলেরা। এদিন মাঠে নেমে ২ মিনিটের মাথায় গোল পান মহম্মদ বিলাল। ১০ মিনিটের মধ্যে আকাশ হেমব্রমের ক্রস থেকে হেডে ফের গোল করেন বিজয়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে গোলকিপারকে পরাস্ত করে ৩:০ করেন আকাশ। মিনিট সাতেকের মধ্যেই ফের গোল বিজয়ের। ৬৪ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করলেন তন্ময় দাস। ৯০+৯ মিনিটে উত্তম-বিলালের সংযোগে ষষ্ঠ গোল পায় ইস্টবেঙ্গল। মুর্হুর্তের মধ্যেই আবার গোল আকাশের। ৭:০ গোলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। তবে পয়েন্টে এগিয়ে থাকা কারণে কলকাতা লিগ চ্যাম্পিয়ন খেতাব ছিনিয়ে নিলো মোহনবাগান।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান
- ইমামি ইস্টবেঙ্গল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- মহিলা ফুটবলার


