East Bengal FC vs South United FC | ডুরান্ড কাপে দারুণ প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের, পাঁচ গোলে সাউথ ইউনাইটেডকে ওড়ালো লাল-হলুদ

Friday, August 7 2026, 5:24 pm
East Bengal FC vs South United FC | ডুরান্ড কাপে দারুণ প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের, পাঁচ গোলে সাউথ ইউনাইটেডকে ওড়ালো লাল-হলুদ
highlightKey Highlights

সিআইএসএফ প্রটেক্টরসকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ৫-০ গোলে জয়।


ডার্বির হতাশা কাটিয়ে ডুরান্ড কাপে দারুণ প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের। সিআইএসএফ প্রটেক্টরসকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ৫:০ গোলে জয়। এদিন যুবভারতীতে খেলতে নেমে ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল হলুদ জার্সিতে প্রথম গোল পান রামিরেজ। ম্যাচের ২৪ মিনিটে ২:০ করেন বাসিম রশিদ। ম্যাচের ৭৪ মিনিটে তৃতীয় গোল পায় ইস্টবেঙ্গল। হার্দিক ভাটের শট ইউনাইটেডের গোলকিপারের হাতে লেগে গোলে ঢুকে যায়। ৮১ মিনিটে চতুর্থ গোল করেন বিপিন সিং। ম্যাচের অন্তিমলগ্নে (৯০+৫) গোল ডেভিড লালিয়ানসাঙ্গার। সব মিলিয়ে গোটা ম্যাচে ইস্টবেঙ্গল মোট ৩৫টা শট নেয়। ম্যাচে লাল হলুদের বলের দখল ছিল ৮৩%। লাল-হলুদ সমর্থকদের চোখ থাকবে অন্য গ্রুপের ফলাফলের দিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File