East Bengal FC চেন্নাইয়ের বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের! ISL-এ ৫ গোল হজম হাবাসের দলের

Saturday, November 7 2026, 5:23 pm
East Bengal FC চেন্নাইয়ের বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের! ISL-এ ৫ গোল হজম হাবাসের দলের
highlightKey Highlights

শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র কাছে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড (East Bengal FC vs Chennaiyin FC)। ম্যাচের ফল ৫-৩।


শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র কাছে লজ্জার হার লাল হলুদের। ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে ৫-৩ গোলে হারিয়ে চলতি ISL-এ প্রথম জয় তুলে নিল চেন্নাইয়িন। এদিন ম্যাচের শুরু থেকেই লাল-হলুদ রক্ষণে চাপ তৈরি করছিল চেন্নাইয়িন এফসি। তৃতীয় মিনিটেই প্রথম গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ। তিনিই ১৭ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ান। ২৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জ্বলে ওঠেন লোবা। কিন্তু ৩৯ মিনিটে জিকসন সিংয়ের ভুলে পেনাল্টি পেয়ে যায় চেন্নাইয়িন। গোল করেন রামন তানুকে। প্রথমার্ধের শেষে ১-৩ পিছিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণু ও বিপিন সিংকে তুলে এডমুন্ড ও রোহিত দানুকে নামান হাবাস। ৪৭ মিনিটে লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোয়াল করেন তিনি। ৫৮ মিনিটের মাথায় চেন্নাইয়িনের হয়ে চতুর্থ গোল করেন ইরফান ইয়ারওয়াড়। তিনিই ৬৬ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন। ৯০ মিনিটে লাল-হলুদ ব্রিগেডের হয়ে ব্যবধান কমান ডেভিড লালহ্লানসাঙ্গা। চলতি ISL-এ প্রথম জয় পেয়ে ৫ পয়েন্ট নিয়ে আটে উঠে এল চেন্নাইয়িন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File